[rank_math_breadcrumb]
স্ত্রীর গায়ে আগুন

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : বেলঘরিয়ার আর্যনগরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করল স্বামী এবং তার দুই বন্ধু। শুক্রবার সন্ধ্যার এই নারকীয় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দগ্ধ মহিলাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত তিনজন ঘটনাস্থল থেকে পলাতক। পুলিশ ত্নদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

বারুইপুরে নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ

অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক

কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে আর্যনগর এলাকায় সন্ধ্যায় আচমকা চিৎকার শোনা যায়। রাস্তার ওপর অগ্নিদগ্ধ অবস্থায় এক মহিলা প্রাণ বাঁচাতে ছুটোছুটি করছিলেন। পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত খবর দেন বেলঘরিয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।আক্রান্ত মহিলা খড়দহের বাসিন্দা। শুক্রবার আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে তার স্বামী এবং দুই বন্ধু কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ঘটনাটি পুলিশের নজরে আসে।

শীতের পথে বাধা ‘ফেনজল’, বাড়ছে কলকাতার তাপমাত্রা

কেন এমন নৃশংস হামলা হলো তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে মহিলার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার জবানবন্দি নেওয়া হবে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি তুলেছেন।

https://www.youtube.com/live/M2vMa52bZGs?si=Uu4OB9ekCY3vbXal

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর