নেশামুক্তি কেন্দ্রে রহস্যজনক মৃত্যু

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : বারুইপুরের এক নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মৃত যুবকের নাম সৌরভ মণ্ডল তিনি দক্ষিণ গড়িয়ার বাসিন্দা। পরিবারের অভিযোগ নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের মারধরের ফলেই সৌরভের মৃত্যু হয়েছে।

শীতের পথে বাধা ‘ফেনজল’, বাড়ছে কলকাতার তাপমাত্রা

কেন্দ্রে রোগীদের নামে প্রায়শই মারধর করা হয়

সূত্রের খবর বছর দেড়েক আগে সৌরভকে ওই কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্ষুব্ধ পরিবারের সদস্যরা রাত সাড়ে ন’টার দিকে ওই কেন্দ্রে ভাঙচুর চালান।স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন দীর্ঘ প্রায় ১০-১২ বছর ধরে চালু থাকা এই কেন্দ্রে রোগীদের চিকিৎসার নামে প্রায়শই মারধর করা হয়। ঘটনার দিনও সৌরভকে মারধর করা হয় বলে দাবি করা হয়েছে। অবস্থার অবনতি হলে সেন্টারের কর্মীরা তাকে হাসপাতালে ফেলে পালিয়ে যান।

বারাণসী রেলস্টেশনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক গাড়ি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। নেশামুক্তি কেন্দ্রের মালিক পলাতক। ইতিমধ্যে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পরিবার এবং স্থানীয় বাসিন্দারা সঠিক বিচার এবং কেন্দ্রে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর