পারসিভিয়ারেন্স রোভারের ছবি নিয়ে নতুন রহস্য

ব্যুরো নিউজ,২৮ নভেম্বর:নাসার পারসিভিয়ারেন্স রোভার বর্তমানে মঙ্গলগ্রহে ঘুরে বেড়াচ্ছে এবং লাল গ্রহের রহস্য উন্মোচন করতে অক্লান্ত পরিশ্রম করছে।এই রোভারটি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে, যেমন মঙ্গলের ভূতত্ত্ব, পরিবেশ এবং সম্ভাব্য জীবনের চিহ্ন।তবে সম্প্রতি, এক নতুন ছবি পাঠিয়ে রোভারটি বিজ্ঞানীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।মঙ্গলের মাটি ও পাথরের যে ছবি সে পাঠিয়েছে, তাতে এক অদ্ভুত পাথরের গঠন দেখা যাচ্ছে, যা দেখতে একেবারে মানুষের মাথার মতো মনে হচ্ছে।

প্রতিদিন ঘরে দই পাতেন ? ঘরে দই পাতা খারাপ নাকি ভালো জানেন তো ?

গবেষণার পথ খুলে দিতে পারে


এই পাথরের আকার এবং গঠন দেখে মনে হচ্ছে, একটি মানবদেহ থেকে মুণ্ডটি আলাদা করা হয়েছে এবং তা সূর্যের আলোয় ক্ষয়প্রাপ্ত হচ্ছে। পাথরের করোটিটি যেন ক্রমশ শুকিয়ে যাচ্ছে, এমনকি তার আকারও খুব অদ্ভুতভাবে মানুষের মাথার মতোই। এই ছবিটি দেখে বিজ্ঞানীদের মধ্যে আবার ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারা মনে করছেন, মঙ্গলগ্রহে হয়তো কোনো অতীতে মানুষের মতো প্রাণী ছিল।

চিকেনের বিভিন্ন রেসিপি তো খেয়েছেন ? অ্যালুমিনিয়ামের কড়াইয়ে তৈরি চিকেন টকাটক খেয়েছেন কখনো ? রইল লাহোরের বিখ্যাত ‘চিকেন টকাটক’ রেসিপি !

এছাড়া, এই পাথরের মধ্যে অন্য একটি আকৃতিও ধরা পড়েছে, যা একটি ভাল্লুকের মুখের মতো। এই ছবিগুলো দেখার পর বিজ্ঞানীরা আরও একবার মঙ্গলগ্রহের পরিবেশ এবং জীবনের সম্ভাবনা নিয়ে চিন্তা করতে শুরু করেছেন। এটি নিশ্চিতভাবেই মঙ্গলগ্রহের প্রতি তাদের ধারণা বদলে দিচ্ছে।এই নতুন ছবি এবং রহস্যময় পাথরের গঠন মঙ্গলগ্রহ নিয়ে বিজ্ঞানীদের আরও গভীর রিসার্চের প্রয়োজনীয়তা তুলে ধরছে। মঙ্গলগ্রহের এই অজানা রহস্যগুলো বিজ্ঞানী-গবেষকদের কাছে একটি নতুন দিক উন্মোচন করতে সাহায্য করতে পারে, যা আগামী দিনে আরও আকর্ষণীয় গবেষণার পথ খুলে দিতে পারে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর