ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আবার হত্যার চেষ্টা

ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে আবারও বোমা হামলা চালানো হয়েছে। অভিযোগ, তার বাড়ির বাগানে দুটি বোমা ফেলা হয়।কিন্তু  তিনি বা তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রী। এটি ছিল নেতানিয়াহুর বাড়িতে দ্বিতীয় হামলা।

মাত্র ১২ বছর বয়সে ভগবৎ গীতার সচিত্র কীর্তিঃ প্রসন্ন কুমারের বিশ্বরেকর্ড

সেনাবাহিনী ও সরকারের মধ্যে উদ্বেগ সৃষ্টি


ইজ়রায়েলের পুলিশ জানিয়েছে, শনিবার কেসারিয়া শহরে প্রধানমন্ত্রীর বাসভবনে দুটি বোমা ছোড়া হয়। বোমাগুলি বাড়ির বাগানে পড়লেও, সেই সময়ে বাড়ির মধ্যে কেউ উপস্থিত ছিলেন না। ফলে কোনো ক্ষতি হয়নি। এই ঘটনার পর, ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী সমস্ত নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এভাবে ইরান ও তার মিত্র দেশগুলো যখন প্রধানমন্ত্রীর হত্যার চেষ্টা করছে, তখন ইজ়রায়েলের ঘরের ভিতরও এমন হুমকি উপেক্ষা করা যায় না।এটা ছিল নেতানিয়াহুর উপর হামলার দ্বিতীয় ঘটনা। এর আগে, অক্টোবরে একটি আত্মঘাতী ড্রোন তার বাড়ির দিকে পাঠানো হয়েছিল, তবে সেই হামলা থেকেও তিনি বেঁচে যান। তবে, এই বোমা হামলার পর এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, এবং কারা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মাদক পাচারকারী গৌতম মণ্ডল গ্রেফতারঃএকাধিক অপরাধের অভিযোগ

ইজ়রায়েল বর্তমানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িত। নেতানিয়াহুর নেতৃত্বে একাধিক হামলা চালানো হচ্ছে লেবাননে। এছাড়া, ২০২৩ সাল থেকে ইজ়রায়েল হামাসের সঙ্গে যুদ্ধ করছে, যা ক্রমশ আরও বিস্তৃত হচ্ছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুকে টার্গেট করে হামলার ঘটনা সেনাবাহিনী ও সরকারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর