বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে ১৪ লাখ টাকা উধাও

ব্যুরো নিউজ,১৫ নভেম্বর:বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে ১৪ লাখ ৪০ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পুরসভার নিজস্ব অ্যাকাউন্ট থেকে টাকা উধাও কীভাবে সম্ভব হল, সে বিষয়ে পরিষ্কার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দাবি করেছেন যে, যেসব চেক দিয়ে টাকা তোলা হয়েছে, সেগুলির নম্বর এখনও পুরসভার চেকবুকে রয়েছে।

রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার

খুঁজে বের করার চেষ্টা


এমনকি, পুরসভা এই চেকগুলি ইস্যু করেনি, তাহলে সেগুলি দিয়ে টাকা উঠল কীভাবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।সূত্রের খবর, পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ১৪ লক্ষ ৪০ হাজার টাকা তোলা হয়েছে। তিনটি পৃথক চেকের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে, তবে পুরসভার দাবি, ওই চেকগুলি তাদের কাছ থেকে ইস্যু করা হয়নি।বালুরঘাট পুরসভার পক্ষ থেকে এই ঘটনাটি বালুরঘাট থানায় জানানো হয়েছে। জেলার প্রশাসন, পুলিশ সুপার, জেলাশাসককে জানানো হয়েছে। ব্যাঙ্কের শাখাতেও বিষয়টি রিপোর্ট করা হয়েছে। পুরসভা ব্যাংককে একদিন সময় দিয়েছে, যদি ওই ১৪ লাখ টাকা ফেরত না আসে, তবে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে।

মমতার দার্জিলিং সফরঃ পাহাড়ে তৃণমূলের নতুন ভরসা অনীত থাপা

অপরদিকে ব্যাঙ্কও এই ঘটনার বিষয়ে কিছুই জানে না এবং তারা বিষয়টি তাদের উপরমহলে জানিয়েছে। তাদের দাবি, তাদের শাখায় কোনো অনিয়ম হয়নি, তবে সেই টাকা উঠল কীভাবে, সে বিষয়ে ব্যাঙ্কও অবাক। তারা এখন তদন্ত করছে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর