কালীপুজোর অনুষ্ঠান শেষে তৃণমূল বিধায়কের উপর হামলা

ব্যুরো নিউজ,১ নভেম্বরঃবৃহস্পতিবার রাতে ন্যাজাট থানার শিমূলহাটিতে কালীপুজোর উদ্বোধন শেষে ফেরার পথে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর উপর হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, তার গাড়ির দিকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এ ঘটনায় বিধায়কের সঙ্গী ৪ জন অনুগামীও আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিধায়ক এই ঘটনার অভিযোগ ন্যাজাট থানায় দায়ের করেছেন।

কালীপুজোয় অনুব্রতের অশৌচ পালন

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি

হামলার মূল অভিযুক্ত হিসেবে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবদুল কাদের মোল্লা এবং তার সহযোগীদের নাম এসেছে। কাদেরের সম্পর্কে জানা যাচ্ছে, তিনি তৃণমূলের বাহুবলি নেতা শেখ শাহজাহানের অনুগামী।অপরদিকে একই রাতে মিনাখাঁর তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের উপরও হামলার ঘটনা ঘটেছে। সেখানে অভিযোগ রয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আবদুল খালেক মোল্লার নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা গাড়িতে ইট মেরে, পরে উষারানিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে।

মহিলা কনস্টেবলদের নতুন যুগঃ কলকাতা পুলিশের উদ্যোগ

এই হামলা পুলিশের সামনেই ঘটে। তৃণমূল দলের এই অভ্যন্তরীণ সংঘর্ষ এবং হামলার ঘটনা রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। সুকুমার মাহাতোর উপর হামলার পর রাজনৈতিক মহলে উদ্বেগ প্রকাশ করেছে। অনেকেই এই পরিস্থিতির সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর