প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

ব্যুরো নিউজ,৩০ অক্টোবর:দীপাবলীর প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘৩১ অক্টোবর থেকে ৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণদের জন্য কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান যোজনা চালু হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মানসিকতার কারণে আমি আপনাদের সেবা করতে পারছি না।’ প্রধানমন্ত্রী আরো জানান, পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লির আম আদমি পার্টির সরকারও এই প্রকল্প কার্যকর না করার জন্য দায়ী। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ ও দিল্লির প্রবীণ নাগরিকদের জন্য আমি দুঃখিত, কারণ আপনারা সঠিকভাবে চিকিৎসার সুবিধা পাচ্ছেন না।’

প্রধানমন্ত্রী মোদির তৃতীয়বারের জন্য বিশ্বভারতীর আচার্য হওয়ার প্রস্তুতি

প্রধানমন্ত্রীর মন্তব্যগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বক্তব্যের জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। স্বাস্থ্য সাথী প্রকল্পে ৭০ বছরের ঊর্ধ্বে মানুষ ইতিমধ্যেই সংযুক্ত রয়েছেন।তাই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান যোজনার কোন প্রয়োজন নেই ।’
কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের মতে, আয়ুষ্মান যোজনার মাধ্যমে দিল্লি ও পশ্চিমবঙ্গ বাদে দেশের অন্যান্য অংশের প্রবীণ নাগরিকরা চিকিৎসা খাতে ৫ লক্ষ টাকার বীমার সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্র বিরোধী রাজনৈতিক অবস্থানের কারণে পশ্চিমবঙ্গ ও দিল্লির এই দুই রাজ্যের মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন না।

দিল্লিতে প্রবল বায়ু ও জল দূষণের সংকটঃ দীপাবলিতে বিপর্যয়ের আশঙ্কা

প্রসঙ্গত কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক ২০১৮ সালে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা আয়ুষ্মান যোজনা চালু করেছিল এবং ২৯ অক্টোবর ধন্বন্তরি জয়ন্তী উপলক্ষে আয়ুর্বেদ দিবসে প্রধানমন্ত্রী এই প্রকল্পের আওতায় ৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণদের অন্তর্ভুক্ত করার ঘোষণা করেন।প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তার মন্তব্যগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর