শুক্রবারের রাশিফল

ব্যুরো নিউজ,২৫ অক্টোবর:জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রবার দিনটি বেশ কিছু রাশির জন্য শুভ ফল বয়ে আনতে পারে, আবার কয়েকটি রাশিকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হচ্ছে।

কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলাঃ দুই সেনা শহিদ, আহত তিনজন

আসুন দেখে নিই

মেষ রাশির জাতকদের জন্য ব্যবসায় লাভের যোগ রয়েছে, তবে রূঢ় আচরণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। বিদেশ ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে, যদিও ছোটখাটো স্বাস্থ্য সমস্যায় সতর্ক থাকা উচিত।

বৃষ রাশির জাতকদের জন্য কর্মস্থলে শত্রু বৃদ্ধি পেতে পারে, আর্থিক ক্ষেত্রে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশির জাতকরা জমি বা সম্পত্তি কেনা-বেচায় লাভবান হতে পারেন, তবে আবেগে কোনও কাজ করলে বিপদ ঘটতে পারে।

কর্কট রাশির জাতকদের সঞ্চয়ের দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। শারীরিক অসুস্থতা এড়াতে খাদ্যের প্রতি সংযম রাখতে হবে।

ঘূর্ণিঝড় ‘ডানা’র দাপটের মধ্যেও উপনির্বাচনের প্রস্তুতিঃ কড়া নজর নিরাপত্তার ওপর

সিংহ রাশির জাতকদের জন্য উপার্জনের ভাগ্য শুভ, তবে যানবাহনে সতর্ক থাকার প্রয়োজন।

কন্যা রাশির জাতকরা বাড়তি বিনিয়োগ এড়িয়ে চলুন, এতে আর্থিক উন্নতির সম্ভাবনা কম।

তুলা রাশির জন্য ভাই-বোনের থেকে সহায়তা ও দাম্পত্য সম্পর্কের উন্নতি রয়েছে।

বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক ভ্রমণ আনন্দদায়ক হবে, তবে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকতে হবে।

ধনু রাশির জাতকদের শারীরিক অসুস্থতার আশঙ্কা আছে এবং শত্রুরা ক্ষতি করতে পারে।

আধার কার্ড বয়সের প্রমাণ নয়ঃ সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়

মকর রাশির জাতকদের সামাজিক সুনাম বাড়বে, তবে ব্যয় বৃদ্ধিতে ঘরোয়া অশান্তির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশির জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে, তবে তর্কবিতর্ক এড়িয়ে চলা শ্রেয়।

মীন রাশির জাতকদের সংসারে শান্তি বজায় থাকবে, তবে অর্থব্যয়ে লাগাম দিতে হবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর