federer-bids-farewell-to-nadal

ব্যুরো নিউজ,১২ অক্টোবর:স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল অবসর নেওয়ার ঘোষণা করার পর সুইস কিংবদন্তি রজার ফেডেরার তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ফেডেরার রাফায়েলের জন্য লিখেছেন, “অনেক ধন্যবাদ আমাদের প্রিয় খেলায় এত স্মৃতি দেওয়ার জন্য, যেগুলো আমরা কখনও ভুলতে পারব না। তোমার কৃতিত্বের জন্য শুভেচ্ছা, আমাদের কাছে তোমার খেলা দেখা গর্বের বিষয়।” দীর্ঘ ২০ বছর পর অবশেষে টেনিস কোর্টকে বিদায় জানালেন নাদাল। তার বয়স ৩৭ ছুঁয়েছে, ফলে শারীরিক ফিটনেস এখন আর  আগের মতো নয়। যদিও কথায় আছে, “বয়স একটি সংখ্যা মাত্র,” কিন্তু নাদাল চোটপ্রবণ হওয়ায় তার পক্ষে কোর্টে ফিরে আসা কঠিন হয়ে পড়েছিল।

কলকাতা হাইকোর্টের নির্দেশঃ পূজা মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ নিষিদ্ধ

২০ বছরের যাত্রার শেষ

২০২০ সালে ফেডেরারের রেকর্ড ছাপিয়ে রাফায়েল নাদাল টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিক হন। প্রথমবার ফেডেরারের সঙ্গে নাদালের দেখা হয়েছিল ২০০৪ সালে, তখন নাদালের বয়স ছিল মাত্র ১৭ বছর।২০ বছরের যাত্রার শেষে নাদালের কাছে আর কোনো বড় ট্রফি নেই।ফেডেরার এবং নাদালের সম্পর্ক কোর্টের বাইরে সবসময়ই বন্ধুত্বপূর্ণ ছিল। বিদায় মুহূর্তে ফেডেরার বলেছেন, “তোমার খেলা দেখা গর্বের ব্যাপার।” তারা ২০০৪ থেকে ২০২২ পর্যন্ত প্রায় দুই দশক একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পরিসংখ্যানে রাফা এগিয়ে রয়েছেন, তিনি ২৪টি ম্যাচ জিতেছেন এবং ফেডেরারের ঝুলিতে আছে ১৬টি জয়। গ্র্যান্ডস্লাম জয়েও নাদাল ৬-৩ ফলের দিকে এগিয়ে।

হার্দিক পাণ্ডিয়ার ৩১তম জন্মদিনঃ জীবন থেকে এখনও শিখছেন তিনি

২০২২ সালে ফেডেরার যখন খেলা ছেড়েছিলেন, তখন নাদাল বলেছিলেন, “তুমি খেলা থেকে চলে যাচ্ছ মানে, আমার জীবনের একটি অংশ যেন ছিন্ন হয়ে যাচ্ছে।” তারা একে অপরকে সমর্থন করে চলেছেন, এবং নাদালের কৃতিত্বের জন্য ফেডেরার কুর্নিশ জানিয়েছিলেন।নাদাল তার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন, আর তার অতীতের স্মৃতিগুলো সবসময় তার সঙ্গে থাকবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর