debolina-puja-celebration-baby-expectation

ব্যুরো নিউজ,১২ অক্টোবর:এতদিন দেবলীনা ভট্টাচার্যকে টেলিভিশনের পর্দায় দেবী রূপে দেখা যাচ্ছিল। তবে এখন চিকিৎসকের নির্দেশে তিনি ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন এবং বেড রেস্ট নিচ্ছেন। কিন্তু বাঙালি হয়ে দুর্গাপুজোর সময় বাড়িতে বসে থাকা তো সম্ভব নয়! তাই বরের হাত ধরে দেবলীনা বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে।

জুনিয়র ডাক্তারদের অনশনের পেছনে পুলিশী চাপ: রাজনীতির জাল

বেগুনি রঙের পোশাক

মুম্বইয়ে থাকার পরেও দেবলীনার বাঙালি সংস্কৃতির প্রতি টান প্রচণ্ড। বর শাহনওয়াজ শেখের সঙ্গে তিনি একাধিক প্যান্ডেলে ঘুরে বেড়ালেন। দেবী দুর্গার আশীর্বাদ কামনা করতে গিয়ে দেবলীনা নিজের সোশ্যাল মিডিয়ায় তাদের প্যান্ডেল হপিংয়ের একাধিক ছবি পোস্ট করেছেন।ছবিতে দেখা যাচ্ছে, দেবলীনা এবং শাহনওয়াজ দুজনেই বেগুনি রঙের পোশাক পরে আছেন। কখনও পেটের উপর হাত রেখে ছবি তুলছেন, কখনও আবার বরের সঙ্গে আদুরে মুহূর্তগুলো শেয়ার করছেন। পাশাপাশি, সহকর্মী পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি।

‘জাস্টিস’ স্লোগানে ধৃত ৯ জনকে জামিন দিল কলকাতা হাই কোর্ট

দেবলীনা লিখেছেন, “শুভ নবমী! প্যান্ডেল হপিং, দুর্গাপুজো, আশীর্বাদ, মা।” উল্লেখ্য, দেবলীনা এবং শাহনওয়াজ ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে দেবলীনা গর্ভবতী, তাই তিনি তার পুরো সময় সন্তানকে দেওয়ার পরিকল্পনা করেছেন। ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্তও এই কারণেই।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর