এখন কেমন আছেন কিং খান? কি বলছেন জুহি চাওলা?

King Khan health update

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে : গতকালই খবর মেলে অসুস্থ হয়ে পড়েছেন কিং খান। জানা যায়, হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি  করা হয়েছে তাকে।

সঞ্জয়লীলা বনসালির সিনেমায় ডেবিউ করবেন টলি অভিনেত্রী সৌমিতৃষা! তবে কি শুরু মিঠাইরানীর বলিউড যাত্রা?

এদিকে চলছে আইপিএল ম্যাচ। দুর্দান্ত ফর্মে শাহরুখের টিম কেকেআর। গত মঙ্গলবার কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ দেখতে গিয়েছিলেন আহমেদাবাদে। ম্যাচ শেষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকের সঙ্গে দেখাও করেন তিনি। এদিকে আহমেদাবাদের তামমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম সহ্য করতে না পেড়ে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ।তাঁকে দ্রুত ভর্তি করা হয় আহমেদাবাদের কেডি হাসপাতালে।

তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছান শাহরুকের দীর্ঘদিনের সহকর্মী তথা বন্ধু জুহি চাওলা। তিনি জানান, বুধবার রাত থেকে কিং খানের শারীরিক অবস্থা ভাল ছিল না। তবে আজ তিনি অনেকটাই সুস্থ। জুহি এও বলেন, ঈশ্বরই বাঁচিয়ে দিয়েছেন শাহরুখকে। তিনি এও বলেন যে, আগামী রবিবারের আইপিএল ম্যাচে মাঠেও হাজির থাকতে পারেন শাহরুখ।

BJP Helpline