modi on sandeshkhali

ব্যুরো নিউজ, ১২ মে : গত ৫ জানুয়ারি থেকে সন্দেশখালি খবরের শিরোনামে। একাধিক বার একাধিক ইস্যুতে উত্তাল হয়েছে সন্দেশখালি। আর তা নিয়েই ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদী।

সন্দেশখালিতে কী হচ্ছে পুরো দেশ জানে : মোদী

কংগ্রেস ‘পাকিস্তান প্রেমী’! পাকিস্তান ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ মোদীর

সন্দেশখালি নিয়ে বহু জলঘোলা হয়েছে। প্রতিটি পরতে পরতে তৈরি হয়েছে উত্তেজনা। সাশকদলের বিরুদ্ধে সেখানকার মানুষ ও মহিলাদের আন্দোলন। সন্দেশখালির এক্সধিক প্রভাবশালীদের কীর্তি- নিয়েও উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এমনকি সেখানকার বেতাজ বাদশা শেখ শাহজাহানের পালিয়ে বেরানো থেকে তার গ্রেফতারি, তার বিরুদ্ধে করা মামালা সকলেই নিজর রেখেছে সাধারণ মানুষ। আর সব থেকে বেশি উৎকণ্ঠার, যা হল শাহজাহানের প্রতি এখনও শাসক দল তথা শাসকদলের সুপ্রিমোর সহানুভূতি! আর এবার তা নিয়েই ফের সরব প্রধানমন্ত্রী মোদী।

আজ রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচারে এসে ফের একবার সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হন মোদী। এর আগেও একাধিকবার সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। এমনকি সেখানকার নির্যাতিতা মহিলাদের সঙে কথাও বলেন তিনি। এমনকি এই বিষয়ে রাজ্য সরকারকে এক প্রকার তুলোধোনাও করেন তিনি।

তবে কয়েক দিন ধরেই সন্দেশখালির একের পর এক নয়া নয়া ভিডিও প্রকাশ্যে আসছে। আর তা উঠছে নানা প্রশ্ন। আর তা নিয়েই কার্যত উত্তাল রাজ্য-রাজনীতি। এবার সেই ইস্যুতে সুর চড়ালেন মোদী। তিনি বলেন, সন্দেশখালিতে কী হচ্ছে পুরো দেশ জানে। তাঁরা এও জানে, এখানকার অভিযুক্তদের প্রথমে বাঁচিয়েছে তৃণমূল। আর এখন ওরা নতুন খেলা খেলছে। মোদী দাবি করেন, তৃণমূল এখনও মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বাঁচাতে চেষ্টা করে চলেছে। তাই এই খেলা খেলছে। গুন্ডারা ওখানকার মহিলাদের ভয় দেখাচ্ছেন।  ওখান থেকে বোমা, বন্দুক, অস্ত্র উদ্ধার হয়েছে। আর তাই ভোটব্যাঙ্ককে খুশি করতে তৃণমূল ক্লিনচিট পেতে চাইছে।

 

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর