two-women-allegedly-killed

ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি: সুতিতে অস্বাভাবিক মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক ছাত্রের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের নাম প্রীতম দাস। সে মুরালিপুকুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। প্রীতম ছোটো থেকে এলাকায় মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিল। সে মুরালিপুকুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার উচ্চমাধ্যমিকের সেন্টার পরে অরঙ্গাবাদ হাই স্কুলে।

অস্ত্র তৈরির কারখানায় আদানির কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ

student death

ছোট থেকেই শারীরিকভাবে অক্ষম ছিল সে। মনের জোরে আর মনের সাহস নিয়ে সে এইবছর বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। সূত্রের খবর, আজ ইতিহাস পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই সেন্টারের মধ্যে অসুস্থ বোধ করে সে। এরপর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।

Advertisement of Hill 2 Ocean

ব্লক স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পৌঁছান উচ্চ মাধ্যমিক কাউন্সিলের জয়েন কনভেনার আশরাফ রাজবী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারজুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর