বালু

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর: বালু: হাসপাতালে ইডি 

রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে এস এস কে এম হাসপাতালে গেলেন এনফোর্সমেন্ট বিভাগের দুই কর্তা। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দী থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে মঙ্গলবার ভর্তি করা হয় এস এস কে এম হাসপাতালে মন্ত্রীর চিকিৎসার জন্যে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে এস এস কে এম কর্তৃপক্ষ।

দ্রব্যমূল্য বৃদ্ধি| রবি ফসল চাষে চাষীদের কপালে চিন্তার ভাঁজ

বর্তমানে কার্ডিওলজি বিভাগের ৫ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। ইডি অফিসারেরা সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ইডির অফিসারেরা। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। চিকিৎসকেরা জানান, জ্যোতিপ্রিয়বাবুর বুকের বা দিকে ব্যথা অনুভব করছেন বলে জানিয়েছেন। তার উচ্চ সুগারের সমস্যা রয়েছে। চিকিৎসকেরা দ্রুত তার মেরুদণ্ডের এম আর আই স্ক্যান করেছেন। তার মেডিকেল বোর্ডে মেডিসিন, ইউরোলজি, নেফ্রলজি, নিউরো সার্জারি, কার্ডিওলজি প্রভৃতি বিভাগের বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছেন।

অনেকে সংশয় প্রকাশ করেছেন কার্ডিওলজির ১ নম্বর কেবিনে ভর্তি কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের খোঁজ খবরও নিতে এসেছিলেন ইডি অফিসারেরা। ইভিএম নিউজ  

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর