কংগ্রেস

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর: প্রিয়ঙ্কা গান্ধীকে শোকজ নোটিস নির্বাচন কমিশনের


পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা কংগ্রেস শিবিরে। প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে শোকজ নোটিস নির্বাচন কমিশনের।

আগামী মাসেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই মোতাবেক জোর কদমে চলছে প্রচার। আর এই প্রচার পর্বে বিতর্কিত মন্তব্য করে বসেন প্রিয়ঙ্কা গান্ধী, এরপরই কংগ্রেস নেত্রীকে শোকজ নোটিস দিল নির্বাচন কমিশন।

একই অভিযোগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকেও চিঠি পাঠায় নির্বাচন কমিশন। নোটিসের জবাব দেওয়ার জন্য দুজনকেই ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়।

ইডির হাতে গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

২০ অক্টোবর রাজস্থানের দৌসাতে এক জনসভায় রাজস্থানের দেবনারায়ণে এক মন্দিরে অনুদান দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছিলেন কংগ্রেস নেত্রী। প্রিয়ঙ্কা বলেন, “দেবনারায়ণের মন্দিরে মোদীকে একটি খামে অনুদান দিতে দেখেছিলাম। কিন্তু, খামটি খোলার পর দেখা গিয়েছিল, তাতে মাত্র ২১ টাকা রয়েছে। গোটা দেশে এটাই ঘটছে। খাম দেখানোর মতো বড় বড় ঘোষণা করা হচ্ছে। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে আর কোনও কাজ হয় না।”

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ওই অনুদান দেওয়ার ভিডিয়োটি ভাইরাল হয়। পরে জানা যায়, ভিডিয়োটি ভুয়ো। প্রধানমন্ত্রী খামে করে কোনও অনুদান দেননি। বেশ কয়েকটি নোট দানপাত্রে দিয়েছিলেন। এরপরই, প্রিয়ঙ্কা গান্ধী বঢরার বিরুদ্ধে, বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে বিজেপি। এর পরিপ্রেক্ষিতেই প্রিয়ঙ্কা গান্ধীকে নোটিস পাঠায় নির্বাচন কমিশন।

অন্যদিকে, ছত্তীসগঢ়ের কাওয়ার্ধায় এক জনসভায় যান অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সেখানকার বিধায়ক তথা ভূপেশ বঘেল সরকারের একমাত্র মুসলিম মন্ত্রী মহম্মদ আকবরের বিরুদ্ধে সরব হন তিনি। হিমন্তবিশ্ব শর্মা বলেন, “ভুলে যাবেন না, যদি কোনও স্থানে একজন আকবর আসেন, তিনি আরও ১০০ আকবরকে ডেকে আনেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে বিদায় করুন। না-হলে মাতা কৌশল্যার ভূমি অপবিত্র হবে।”

এরপরেই কংগ্রেসের পক্ষ থেকে হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক বিভেদকামী বিবৃতি’ দেওয়ার অভিযোগ দায়ের করা হয়। কংগ্রেসের সেই অভিযোগের ভিত্তিতেই নোটিস পাঠানো হয় অসমের মুখ্যমন্ত্রীকেও। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর