চেয়ারম্যান

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: পুর নিয়োগ মামলাতে চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞাসাবাদ

 

রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর এবার পুর নিয়োগ মামলাতে ও তৎপর কেন্দ্রীয় সংস্থা ইডি। ২০ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে, এখনও ইডি দফতরে রয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা।

ইডির দফতরে হাজিরা জ্যোতিপ্রিয়র আপ্তসহায়কের

শুক্রবার সকাল ১১ নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি-দফতরে পৌঁছন গোপাল সাহা। তারপর থেকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর। শনিবার সকালে তাঁকে বেরতে দেখা যায়নি।

এর আগেও গোপাল সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বাড়িতে গিয়ে তল্লাশিও চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। গোপাল সাহার কাছ থেকে পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য় পাওয়া যাবে বলেই অনুমান তদন্তকারী অফিসারদের। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর