হকের

ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: হকের দাবিতে হাইকোর্টে DA আন্দোলনকারীরা

হকের দাবিতে রাস্তায় চাকরীপ্রার্থী থেকে চাকরিজীবী সকলেই। বকেয়া ডিএ-সহ আরও দাবি আদায়ে হাওড়া পুলিশকে আবেদন করেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। কিন্তু সেই আবেদনেরও বেশ কিছু দিন পেরিয়ে যাওয়ায়, আন্দোলনকারীদের বক্তব্য, পুলিশ হ্যাঁ বা না,  কিছুই বলছে না। গোটা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন তাঁদেরকে ঝুলিয়ে রেখেছেন। এবার সেই জল গড়াল আদালত পর্যন্ত।

লিপস অ্যান্ড বাউন্ডস-এর রিপোর্ট জমা দিল ED

DA-র দাবিতে ৩২২ দিন ধরে রাস্তায় সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশ প্রশাসনের থেকে সহযোগিতা না মেলায় তাঁদের প্রাপ্য আদায়ে এবার ভরসা আদালতই। বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, “আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন। আর হাওড়ার ওই জায়গা যথেষ্ট ব্যস্ত। তাই ওখানে বসার অনুমতি দেওয়ায় সমস্যা তৈরি হচ্ছে।” যদিও বিচারপতি শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। এই মামলার শুনানি সোমবার হওয়ার সম্ভবনা রয়েছে।

চলতি মাসে চার দিন ধরে নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে ডিএ আন্দোলনকারীরা। ১৯, ২০ ২১, ২২ ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভ। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর