ভবানীপুরে

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: ভবানীপুরে আয়োজিত দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের মিছিল

 

আজ অর্থাৎ সোমবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। এটি আয়োজিত হয় ভবানীপুরের যদুবাবু বাজারের মোড়ে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা।

কেটে গিয়েছে প্রায় ৯ মাস | এখনো বাকি বকেয়া

এই বিক্ষোভের মূলত দাবি আর বিষয় নিয়ে তাদের যা বক্তব্য তা নিম্নরুপ-
তাদের বক্তব্য, অন্যরাজ্যের ভাড়াটে খুনিদের গল্পকথা কাগজে পড়তো মানুষ, এখন সংবাদ মাধ্যমে রাজ্যের ভাড়াটে খুনিদের খবর শিরোনামে।

 

নির্বাচিত জনপ্রতিনিধিরাই রাজ্যে সুরক্ষিত নয়। জয়নগর ও আমডাঙ্গা তার জ্বলন্ত উদাহরন। পুলিশ লক-আপে মৃত্যুর সংবাদ এখন প্রায় খবরের শিরোনামে থাকছে। গ্লফগ্রীন,নরেন্দ্রপুরের পর এবার আমহার্স্ট স্ট্রিট।পুলিশের ফোনে ডাক পেয়ে থানায় গেল, মৃতদেহ হয়ে বেরোলো। বোমা,গুলি ,পিস্তল এখন কুটির শিল্পে পরিনত হয়েছে। গোটা বাংলা এমনকি রাজ্যের কয়েকটি জেলায় বোমা তৈরীর কারখানাও পাওয়া গিয়েছে।  সেই কারখানায় বিস্ফোরনে বহু মানুষের মৃত্যুও হয়েছে।

 

নারী নির্যাতন,অগ্নি সংযোগ,বোমা নিক্ষেপ,গুলি চালনার ঘটনা পশ্চিমবঙ্গের নিত্যনৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই যদি রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা হয়, তাহলে সর্বদা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস প্রতিবাদ চালিয়ে যাবে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর