ব্যুরো নিউজ: বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রসঙ্গে উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপের নির্দেশ ইউজিসির। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, ক্যাম্পাসে আলাদা করে কোনও মাদকজাত দ্রব্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। দেশের আইন অনুযায়ী যে মাদক দ্রব্য রাস্তায় সেবন করা যায় না সেটা ক্যাম্পাসে ভিতরেও করা যাবেনা। মাদক দ্রব্যের নিষেধাজ্ঞার প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেন উপাচার্য।

পাশাপাশি তিনি জানান, গেট গুলিতে নারকটিক ডিটেক্টর ও অ্যালকোহল ডিটেক্টর বসানোর ভাবনা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। অ্যান্টি রেগিং স্কোয়াডের সদস্য সংখ্যা ও বাড়ানো হয়েছে, যাতে টাইম টু টাইম পড়ুয়াদের সঙ্গে কথা বলা যায় এবং কোনও ঘটনা ঘটার আগে ব্যবস্থা গ্রহণ করা যায়।

প্রাক্তন সেনাদের দিয়ে বিশ্ববিদ্যালয় ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা নিয়ন্ত্রণ করানো হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এই কাজ হবে। আপাতত ওই কাজে দু’মাসের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হবে বলে জানালেন উপাচার্য বুদ্ধদেব সাউ।

সিসিটিভি প্রসঙ্গে তিনি জানান সরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই টেন্ডারের ব্যাপার নেই। আশা করি আজ থেকেই ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য। ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ করতে বলেছিল যাদবপুর কতৃপক্ষকে। সেই কাজটি সুনিশ্চিত করতে যা যা করণীয় সবটাই করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর