প্রাক্তন

ব্যুরো নিউজ, ১১ ডিসেম্বর: প্রাক্তন IFA সেক্রেটারির বাড়িতে আয়কর হানা

সকাল সাড়ে ৭ টার সময় প্রাক্তন IFA সেক্রেটারি, উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা হানা দেন। ইতিমধ্যেই ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছেন। মূলত, দেশের বিভিন্ন প্রান্তে বৈদেশিক মদ প্রস্তুতকারী কিছু সংস্থায় আয়কর দফতর হানা দিয়েছে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

নিয়োগ দুর্নীতিতে নয়া টুইস্ট! মানিক ভট্টাচার্যের নিয়োগ অবৈধ জানাল UGC

এরই মাঝে কলকাতায় উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আয়কর আধিকারিকরা এসে পৌঁছান। সূত্র মারফত জানা গিয়েছে, তার বিরুদ্ধে মূলত অভিযোগ হলো, তিনিও বৈদেশিক মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত। তাঁর আয়ের সঙ্গে ব্যয় বহির্ভূত সম্পর্কের জন্যই তার বাড়িতে আয়কর দফতরের হানা।

প্রসঙ্গত ঝাড়খণ্ডের ছটি জায়গায় ও উড়িষ্যার দুটি জায়গা মিলিয়ে মোট আটটি জায়গায় ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা তল্লাশি অভিযান চালায়।

 

বেশ কিছুদিন ধরেই এর মধ্যে উল্লেখযোগ্য ঝাড়খন্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়ি ও অফিস থেকে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকারও বেশি (৩৫১ কোটি) এখনো পর্যন্ত উদ্ধার করেছেন ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা। সূত্রের খবর, এখনো পর্যন্ত সেই টাকা গোনার কাজ চলছে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর