নিষিদ্ধ

ব্যুরো নিউজ, ৭ নভেম্বর: নিষিদ্ধ বাজি কাণ্ডে গ্রেফতার ৩

কালীপুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে,    ভিআইপি রোডে একটি বাজি বোঝাই লরি আটক করল পুলিশ। সোমবার দুপুরে বিধাননগর পুলিশ সেখানে পৌঁছয়।

পাখিরালয়ে পৌঁছানোর রাস্তার বেহাল দশা| তবুও চুপ প্রশাসন

এরপর তারা লরির চালক-সহ মোট ৩ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ৩ জনের নাম ইব্রাহিম খলিল ওরফে বাবলু, দিলদার হোসেন ও নুরান মোল্লা। ইব্রাহিম ও বাবলু অসমের বাসিন্দা।

অন্য দিকে, নুরানের বাড়ি বারুইপুরের চম্পাহাটিতে। পুলিশ লরি তল্লাশি করে ৪৫ বাক্স আলু বোম, ৬৫ বাক্স চকোলেট বোমার মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে। বাজেয়াপ্ত সেই বাজির আনুমানিক ওজন প্রায় ৪ টন। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর