শীতের ঠোঁটের কালচে

ব্যুরো নিউজ ১৪ নভেম্বর :শীত আসার সঙ্গে সঙ্গেই ঠোঁট ফাটার সমস্যা শুরু হয় ঠোঁটের ত্বকও শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। শীতের সময় ঠোঁটকে রক্ষা করতে বিশেষ যত্ন নেওয়া জরুরি। আমরা যেমন শরীরের ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার করি। তেমনই ঠোঁটের জন্যও প্রয়োজন এসপিএফ যুক্ত লিপবাম, কারণ ঠোঁটও সূর্যের অতিবেগুনি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। ধূমপান ঠোঁটের কালচে ভাবের অন্যতম কারণ, কারণ সিগারেটের নিকোটিন ঠোঁটের প্রাকৃতিক রং নষ্ট করে।

এই ম্যাজিক্যাল ফেসপ্যাকে ব্যাবহার করলে সাথে সাথেই ফিরে আসবে আপনার ত্বকের জেল্লা

কি ভাবে আনবেন গোলাপি ঠোঁট?

ঠোঁটের যত্নে প্রতিদিনের সঠিক স্ক্রাবিং জরুরি। বাজারে নানা ধরনের লিপস্ক্রাব পাওয়া যায়, তবে প্রাকৃতিক উপাদান সবসময়ই কার্যকরী। ঘরোয়া উপায়ে ঠোঁটের মৃত কোষ তুলে আনার জন্য মধু ব্যবহার করা যায়। হালকা গরম জলে কিছু মধু মিশিয়ে ঠোঁটে ঘষুন। এটি প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে ও ঠোঁটের আর্দ্রতা ফিরিয়ে আনে।

চুলের বৃদ্ধির জন্য কুমড়োর বীজ এক প্রাকৃতিক উপাদান।জানুন কি কি আছে এতে?

প্রতিদিন মুখ পরিষ্কার করার সময় নরম তোয়ালে দিয়ে আলতো করে ঠোঁট ঘষুন। মৃত কোষ উঠে গিয়ে ঠোঁট হবে নরম ও মসৃণ। এরপর দুধের সর বা মধু লাগিয়ে রাখতে পারেন। রাতে ঠোঁটে আমন্ড অয়েল বা আমন্ড ক্রিম লাগিয়ে রাখলে ঠোঁট আরও নরম ও মোলায়েম থাকবে।

ময়েশ্চারাইজারে কয়েক ফোঁটা পাতিলেবুর রস বা গোলাপের পাপড়ি বেটে মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এটি ঠোঁটের কালচে ভাব কমায়। এছাড়া, সম পরিমাণ অলিভ অয়েল ও কফি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে ঠোঁটে আলতো করে মালিশ করুন, তিন-চার মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ঠোঁটে প্রাকৃতিক গোলাপি আভা ফিরিয়ে আনবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর