arijit singh

ব্যুরো নিউজ,১ সেপ্টেম্বর: আরজি কর ঘটনায় কয়েক দিন ধরেই শিরোনামে সকলের প্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং এবং তার এক্স হ্যান্ডেলের পোস্ট। অরিজিৎ সিং এর এক্স হ্যান্ডেলের প্রোফাইলের নাম “আত্মজোয়ার জ্বালো”। ৯ আগস্ট ঘটে যাওয়া আরজিকর হাসপাতালে তরুনী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে একের পর এক পোস্ট করছিলেন তিনি। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করেই অরিজিতের এক্স হ্যান্ডেলের প্রোফাইলে আর কিছুই দেখা যাচ্ছে না। প্রোফাইল খুললেই লেখা উঠছে” the profile does not exist”. হঠাৎ কি এমন ঘটলো যার জন্য তিনি তার এক্স হ্যান্ডেল থেকে তার পোস্টটি মুছে দিলেন? মাঝে তো তিনি বেশ এক্স হ্যান্ডেলে একটার পর একটা টুইট করছিলেন। প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন । তাহলে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যার জন্য সংগীত শিল্পী অরিজিৎ সিং তার এক্স হ্যান্ডেলের পোস্টটিকে মুছে দিলেন? নাকি তার প্রোফাইলটি বন্ধ করে দেয়া হয়েছে? এই সমস্ত প্রশ্নে চিন্তায় তার অনুরাগীরা।

বিচার চাই বলতে হচ্ছে কেন?বেসুরো কুণাল , শমীকের খোঁচা,দিদিকে বলোয় ফোন করুন

“আত্মজোয়ার জ্বালো”

প্রসঙ্গত সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং খুব বেশি লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। তার এক্স হ্যান্ডেলের প্রোফাইলের নাম “আত্মজোয়ার জ্বালো”। তার সমাজের মাধ্যমের পাতাও সেভাবে সক্রিয় নয়। তার ফলোয়ার সংখ্যাও বেশি নয়। কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে তার প্রোফাইলে একের পর এক টুইট করছিলেন তিনি। তাই নিয়েই চলছিল আলোচনা। হঠাৎ করে তার এক্স হ্যান্ডেলটি সক্রিয় হয়ে যায় এবং আরজিকর কাণ্ড নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য রাখেন। একটি গানও বেধেছেন যার নাম দিয়েছেন “আর কবে”। জানা যাচ্ছে এদিন সকালে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ অরিজিৎ সিং কে বিদ্ধ করে লেখেন “অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ। সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ, ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগত, কাজ,টাকা, ক্যারিয়ার, তাই চুপ?”

 Rg Kar News: হাসপাতালে থানা থাকা সত্তেও ২৫ মিনিট দেরি কেন পুলিশকে খবর দিতে? 

এরপরে অরিজিৎ সিং এক্স হ্যান্ডেলে নিজের প্রফাইল  “আত্মজোয়ার জ্বালো” থেকে একটি পোস্ট করেন তাতে লেখা ছিল একটি প্রচলিত বাগধারা “ঠাকুর ঘরে কে, আমি তো কলা খায়নি।”। অরিজিৎ সিং কাকে উদ্দেশ্য করে বলেছেন এ কথা? চোর বলে পরোক্ষভাবে কাকেই বা কটাক্ষ করেছেন ? এই নিয়ে উঠেছে প্রশ্ন।আর তারপরেই অরিজিতের পোস্টটি মুছে যাওয়ার ঘটনাটি ঘটে। হঠাৎ করে পোস্টটি মুছে যাওয়ার ঘটনাটি স্বাভাবিক নয় বলেই মনে করছে তার ভক্তরা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর