weather-report rain forecast

ব্যুরো নিউজ, ২৭ মে : আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার রাতেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ সহ কলকাতা বিপর্যস্ত। গাছ পড়ে মৃত্যু, দেওয়ালের কার্নিশ ভেঙে মৃত্যু, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, রকমই একের পর এক ভয়াবহ খবর প্রকাশ্যে এসেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার মধ্যরাতে রেমাল দাপট দেখালেও সোমবারও তার দাপট কিছুটা বজায় থাকবে। আর তার জেরেই নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে লাল সর্তকতা জারি করা হয়েছে।

মধ্যরাতে বিপর্যয়! আস্ত পাহাড় ধসে বিপর্যস্ত গোটা গ্রাম! মৃতের সংখ্যা ২ হাজারেরও বেশি

ঝোড়ো হাওয়ার সঙ্গে চলবে বৃষ্টিপাত

কলকাতা, হাওড়া, হুগলি সহ সাতটি জেলায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারও রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বজায় থাকবে। এক নজরে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে দেখে নেওয়া যাক।

আগামী ২৮ মে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ছাড়াও বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও ও দক্ষিণ দিনাজপুর জেলার বৃষ্টিপাতের কারণে কমলা সর্তকতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, ২৯ মে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। সেই কারণে কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ বেশ কিছু জায়গায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর