urmila-matondkar-divorce-news

ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর :আবারও বিচ্ছেদের খবর এসেছে আরব সাগরের তীরে। নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকারের দাম্পত্য জীবন নাকি শেষ হতে চলেছে। বলিউড সূত্রের খবর অনুযায়ী, অভিনেত্রী ৮ বছরের দীর্ঘ সংসার জীবনকে অবসান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার স্বামী মহসিন আখতার মীরের সঙ্গে বিচ্ছেদের জন্য আদালতে মামলাও করেছেন তিনি।

চন্দ্রযান-৩: রোভার আবিষ্কার করল ১৬০ কিমি চওড়া গর্ত

বিচ্ছেদের খবর

বিচ্ছেদের কারণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের খবর, ‘অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন ঊর্মিলা’।শোনা যাচ্ছে, এটি পারস্পরিক শর্তে (মিউচিয়াল ডিভোর্স) বিচ্ছেদ হবে। গত ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। তাদের বিয়েটি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে হয়েছিল, যা বিভিন্ন ধর্মের মধ্যে বিয়ের সুবিধা দেয়।

বাংলায় কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস দিলো কলকাতা হাওয়া অফিস

ঊর্মিলা এবং মহসিনের মধ্যে বয়সের পার্থক্য ১০ বছর। তার স্বামী ঊর্মিলার থেকে অনেকটাই ছোট, এবং এই বিষয়টি নিয়ে তাদের দিকে নানা নেতিবাচক মন্তব্য এসেছে। কিন্তু এত দিন ধরে তাদের দাম্পত্য জীবনের সুখী চিত্র সবার সামনে ছিল। তাই আচমকা বিচ্ছেদের খবর শুনে অনেকেই হতবাক হয়েছেন।

পদ্মায় স্নান করতে গিয়ে নিখোঁজ কিশোরের দেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

ঊর্মিলা সম্পর্কে সবার কাছে জানা থাকলেও মহসিনের সম্পর্কে তথ্য তেমন একটা জানা যায়নি। তিনি সরাসরি অভিনয়ের সঙ্গে যুক্ত নন, তবে মডেলিং করেছেন। তাদের প্রথম দেখা ২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে। এরপর দুবছর পর তারা বিয়ে করেন। এখন দেখার বিষয়  এই নতুন অধ্যায় কীভাবে শুরু হয় ঊর্মিলার জীবনে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর