tour guide

ব্যুরো নিউজ,১৮ এপ্রিলঃ আজকের দিনে পর্যটন আর কেবলমাত্র বিনোদনের জন্য নয়—এটি হয়ে উঠেছে অনেকের জীবিকার ভরসা। দেশের নানা প্রান্তের ছেলেমেয়েরা এখন ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন। পর্যটন শিল্পের প্রতিটি খুঁটিনাটি বোঝা এবং তাকে বাণিজ্যের দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা এখন এই পাঠক্রমের মূল লক্ষ্য।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন অপেক্ষার অনুরোধ,শুনলেন না কেন রাজ্যপাল?

বিশ্বজুড়ে পর্যটনের বিশাল চাহিদা এবং ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সামনে রেখে এখন বহু প্রতিষ্ঠানেই ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) ও মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) কোর্সের আওতায় ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়ানো হয়। শুধু ভ্রমণ ভালোবাসাই নয়, এই পেশায় টিকে থাকতে হলে চাই পেশাদার মনোভাব এবং চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা।

 কীভাবে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম?

চাকরি ফিরিয়ে না দিলে ‘গণ-আত্মহত্যা’ ও রাজনৈতিক দুর্বিপাকের হুমকি, মমতার বৈঠক বানচাল করতে প্রস্তুত চাকরিহারা!

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মীর আবদুল সফিকের কথায়, পর্যটন আজকাল শুধুমাত্র বিনোদন নয়, এটি একটি সুগঠিত ব্যবসায় রূপ নিচ্ছে। হোমস্টে, ব্যাকপ্যাকার্স ক্যাম্প, ইকো-ট্যুরিজম—এই সমস্ত ক্ষেত্র এখন যুবসমাজের জন্য কাজের দারুণ সুযোগ তৈরি করছে।

তিনি আরও জানান, শুধুমাত্র ডিগ্রিই যথেষ্ট নয়, এই ক্ষেত্রে সফল হতে হলে থাকতে হবে মানুষের সঙ্গে কাজ করার আগ্রহ ও সদা প্রস্তুত থাকার মানসিকতা। পর্যটকের নানা রকম চাহিদা পূরণে দক্ষতা থাকা জরুরি। যারা সত্যিই সংস্কৃতি, ইতিহাস, এবং ভ্রমণকে ভালোবাসে, তাদের জন্য এই পাঠক্রম এক আদর্শ পথ। বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়েই এই বিষয়ের উপর স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ রয়েছে। এখানকার পড়ুয়ারা প্লেসমেন্টের মাধ্যমে সরকারি ও বেসরকারি সংস্থায়, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও চাকরি পাচ্ছেন।

মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!

ভবিষ্যতের কেরিয়ার গড়ার জন্য যারা নতুন কিছু খুঁজছেন, তাদের জন্য ট্যুরিজম ম্যানেজমেন্ট হতে পারে এক আকর্ষণীয় পথ। তবে তার জন্য চাই নিষ্ঠা, পরিশ্রম এবং নতুন কিছু শেখার মনোভাব। ভ্রমণের ভালোবাসাকে যদি পেশায় রূপান্তর করতে চান, আজই শুরু করুন ট্যুরিজম ম্যানেজমেন্টের যাত্রা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর