todays weather

ব্যুরো নিউজ, ৩ ফেব্রুয়ারি: দঃ বঙ্গের কিছু জেলায় গত দুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রার পারদ যথেষ্ট বেড়েছে। বঙ্গে কমে গিয়েছে শীত। বঙ্গের আবহাওয়ার ক্রমাগত ভোলবদল হয়েই চলেছে।

বৃষ্টির বিদায় নিতেই বেড়েছে বঙ্গের তাপমাত্রা 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দঃ বঙ্গের জেলা যেমন উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী,   বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আগামী ২৪ ঘণ্টায় কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আজ কলকাতার আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকবে। তবে ঘন কুয়াশার ব্যাটিং অব্যাহত থাকবে। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, জা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯৪ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৫৯ শতাংশ।

todays weather of kolkata

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উঃ বঙ্গের দার্জিলিঙে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর ও মালদায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর