দ্য সবরমতী রিপোর্ট

ব্যুরো নিউজ ১৬ নভেম্বর : ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে ছবি “দ্য সবরমতী রিপোর্ট,” যা গোধরা ট্রেন কেসের উপর ভিত্তি করে নির্মিত। প্রথম দিনেই বক্স অফিসে ১ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে এই ছবি। যদিও প্রথম দিনের আয় বেশ কম। ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাশি খান্না, ঋদ্ধি ডোগরা সহ আরও অনেক অভিনেতা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন ধীরজ সরনা, এবং প্রযোজনা করেছে শোভা কাপুর ও একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স।

অন্যের জিনিস ব্যবহার করছেন? পড়তে পারেন চরম বিপদে! ফেং শুই মতে কী বলছে

ভয়াবহ সত্য ঘটনাটিকে সামনে আনার চেষ্টা

গোধরা কাণ্ডের চিত্রায়ন করা “দ্য সবরমতী রিপোর্ট” ছবিটি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। ওই দিন সবরমতী এক্সপ্রেসের S6 কোচে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে, যিনি একজন হিন্দি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন। তিনি পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়ে সেই ভয়াবহ সত্য ঘটনাটিকে সামনে আনার চেষ্টা করেন।

শীতকাল আসলেই ব্যাথার চিন্তা থাকে? জেনে নিন ব্যাথা থেকে মুক্তির সহজ উপায়

ছবিটি মুক্তির প্রথম দিনে বক্স অফিসে মাত্র ১৬.৭৪ শতাংশ অকুপেন্সি পেয়েছে, যার ফলে আয় কিছুটা কম হলেও, এর ভবিষ্যত নিয়ে অনেকে আশাবাদী। বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবিটি প্রথম দিনে ১ কোটি ১০ লাখ টাকার ব্যবসা করেছিল। এদিকে, “দ্য সবরমতী রিপোর্ট” ছবিটির ভবিষ্যত ব্যবসা এবং জনপ্রিয়তা নিয়ে সময়ই সঠিক উত্তর দেবে।

https://youtu.be/VcLldrtH0hY?si=-Xg0XZPb3pKcvg18
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর