tamanna-bhatia-ed-investigation

ব্যুরো নিউজ ১৮ অক্টোবর : অর্থনৈতিক কেলেঙ্কারির মামলায় এবার ইডির নজরে পড়েছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। পিটিআই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বৃহস্পতিবার গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হন তিনি। এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির মামলায় তামান্নার নাম জড়িয়েছে, যা নিয়ে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

ঢাকির দানে উজ্জ্বল মানবতার উদাহরণঃ চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে মানবতা উদযাপন

ইডি কেনো তাকে তলব করলো ?

তামান্না এই মোবাইল অ্যাপের প্রচার এবং একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এ কারণে ইডি তাকে তলব করেছে। এর আগে, মহারাষ্ট্রের সাইবার সেলও তাকে আইপিএল স্ট্রিমিং মামলার জন্য তলব করেছিল।সম্প্রতি ‘ফায়ার প্লে’ নামে একটি অবৈধ স্ট্রিমিং অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এই অ্যাপের মাধ্যমে মাসিক ফি ছাড়া মাত্র ৫০০ টাকার বিনিময়ে বিভিন্ন জনপ্রিয় সিরিজ ও সিনেমা দেখা যায়। তবে, এই অ্যাপটি অবৈধভাবে আইপিএল স্ট্রিমিং করছিল, যা নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

চলতি অর্থবর্ষে নতুন রেকর্ড গড়ল পণ্য রফতানিতে ভারত

ভায়াকম ১৮, যাদের কাছে আইপিএলের স্বত্ব রয়েছে, তাদের অভিযোগ—ফায়ার প্লে অ্যাপটি অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে, ফলে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। তাই, এই অবৈধ অ্যাপের সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তামান্না এই স্ট্রিমিং প্রচারে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর