
মমতার সরকার হিসাব দেয় না, তবে পুরনো অভ্যাস বদলাচ্ছে, সংসদে মন্তব্য অমিত শাহের
ব্যুরো নিউজ,১ আগস্ট: বন্যা ত্রাণ এর প্যাকেজ থেকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেটে বলতে গিয়ে এই দাবি তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে। যখন বাজেট অধিবেশন চলছে সংসদে, ঠিক সেই সময়েই কেরলে বন্যা হয়েছে এবং সেই বন্যা দুর্গত ওয়েনাড় জেলার বহু গ্রাম তছনছ হয়ে গিয়েছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টির জেরে ভয়াবহ ধ্বস নেমেছে কেরলে। আর সেই




























