
‘পাটালীগঞ্জের পুতুলখেলা’ ছবিটি হাস্যরসের আড়ালে রাজনৈতিক স্যাটায়ার? কেমন হল ছবিটি?
ব্যুরো নিউজ, ১৭ জানুয়ারি:‘পাটালীগঞ্জের পুতুলখেলা’ ছবিটি হাস্যরসের ছলে সমাজ ও রাজনীতির নানা খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছে। পরিচালনায় ‘মীরাক্কেল’-খ্যাত শুভঙ্কর চট্টোপাধ্যায়, তাই ছবিটি নিয়ে হাসি-ঠাট্টার প্রত্যাশা ছিলই। তবে ছবিটি শুধুই হাসির মজা নিয়ে আসে না, বরং সমাজের বাস্তবতা এবং রাজনীতির চিত্রও ফুটে উঠেছে।এই ছবির মূল প্রশ্নটা দাঁড়িয়ে যায়, মানুষ নিজে পুতুল হয়ে যায় কি না, যখন সে অন্যের ইচ্ছা অনুযায়ী



























