
গাজায় যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষাঃ নেতানিয়াহু, ট্রাম্প এবং ইজরায়েলি পরিবারদের আহ্বান
ব্যুরো নিউজ, ১৭ জানুয়ারি:গাজায় চলছে যুদ্ধ, একদিকে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার পতনের আশঙ্কা, অন্যদিকে গাজার বন্দি ইজরায়েলিদের পরিবারের আহ্বান এবং ট্রাম্পের হুঁশিয়ারি— এই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইজরায়েলের ক্যাবিনেট ভোটাভুটির সিদ্ধান্ত স্থগিত করেছেন নেতানিয়াহু। গাজায় বন্দি ইজরায়েলিদের মুক্তি নিয়ে ট্রাম্পও শপথগ্রহণের আগে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য চাপ দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা চুক্তিতে সই করেছি, যুদ্ধবিরতি



























