
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী তরুণ প্রজন্মকে কি বার্তা দিলেন?
ব্যুরো নিউজ,১৩ জানুয়ারি:স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও ভারতের বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্ন দেখালেন। রবিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৫’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে তরুণ প্রজন্মের ভূমিকা গুরুত্ব পায়। তিনি জানান, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে ভারতকে কঠিন হলেও অসম্ভব নয়, আর এই লক্ষ্য অর্জনে যুবশক্তির প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।




























