
চারতলা এক নিমেষে চুরমার, দিল্লিতে ধ্বংসস্তূপেই চাপা পড়ল জীবন
ব্যুরো নিউজ,১৯ এপ্রিল: শুক্রবার গভীর রাতে উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় ঘটে যায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ঘুমন্ত মানুষের ওপরে আচমকাই ভেঙে পড়ে একটি চারতলা আবাসিক ভবন। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিকট শব্দে থমকে যায় গোটা এলাকা। তখন ভবনের ভেতরে ঘুমোচ্ছিলেন বহু মানুষ, যাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসে দমকল, দিল্লি পুলিশ ও এনডিআরএফ-এর



























