
নিউইয়র্কের ভারতীয় রেস্তোরাঁয় লাপাতা লেডিজের প্রচারে আমির খান, অস্কার ২০২৫-এর জন্য প্রস্তুতি
ব্যুরো নিউজ ১৩ নভেম্বর : সম্প্রতি বলিউড তারকা আমির খানকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতীয় রেস্তোরাঁ ‘দ্য বাংলো’-তে তার নতুন ছবি লাপাতা লেডিজ (যা আন্তর্জাতিক প্রচারে লস্ট লেডিস নামে পরিচিত) এর প্রচারে দেখা গিয়েছে। অস্কার ২০২৫-এ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হওয়ায় ছবিটি নিয়ে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে আগ্রহ বাড়াতে এই প্রচারের আয়োজন। রেস্তোরাঁর মালিক, শেফ বিকাশ খান্না, আমিরকে উষ্ণ অভ্যর্থনা জানান।



























