
মায়ানমারে বিমান হামলায় নিহত ৪০, অধিকাংশই মহিলা ও শিশু
ব্যুরো নিউজ,১১ জানুয়ারি:মায়ানমারের বিদ্রোহী আরাকান গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে শাসক জুন্টা বাহিনী। বুধবার এই হামলার ফলে অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের বেশিরভাগই মহিলা ও শিশু। হামলায় বহু বাড়িতে আগুন লেগে গেছে এবং কয়েকশো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠীর এক নেতা। বৃহস্পতিবার এই হামলার বিবরণ তুলে ধরেন ওই নেতা, তিনি



























