
সঞ্জয় রায়কে আদালতে নিয়ে গেল কলকাতা পুলিশ, ফাঁসির সাজা হলে জেলের বাইরে শ্বাস নেওয়ার শেষ সুযোগ আজ
ব্যুরো নিউজ,২০ জানুয়ারি :কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় সোমবার সঞ্জয় রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়। তরুণী চিকিৎসক আরজি করের ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত সঞ্জয় রায়কে আজ, সোমবার, সাজা ঘোষণার জন্য প্রেসিডেন্সি জেল থেকে আদালতে আনা হয়। সাজা ঘোষণার আগে পুলিশ সঞ্জয়কে শিয়ালদা আদালতে নিয়ে আসে, যেখানে আদালতকে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যাবস্থায় ঘিরে রাখা হয়েছিল। এদিন সকাল সাড়ে ১০টার সময় কড়া নিরাপত্তার



























