
ঘূর্নিঝড় ‘ডানা’র কলকাতায় সবজির দাম আকাশছোঁয়া
ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর :আবহাওয়া প্রতিকূল হওয়ার আশঙ্কা করেছিলেন কৃষকরা।আর ঘূর্নিঝড় ‘ডানা’র বিদায় নিতেই সেই শঙ্কা সত্যি প্রমাণিত হল। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জমির কারণে এখন কলকাতার বাজারগুলোতে সবজির দাম বেড়েই চলেছে। এক টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় মাঠে জল জমে গিয়ে সবজি নষ্ট হচ্ছে। বিক্রেতারা বলছেন এই পরিস্থিতি কালীপুজোর সময় আরও জটিল হতে পারে।তখন দাম বাড়ার আরও সম্ভাবনা রয়েছে। উত্তরপাড়ায় গঙ্গায়



























