
ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণ, “আমেরিকা আবার শ্রেষ্ঠ হবে” বললেন ডোনাল্ড ট্রাম্প
ব্যুরো নিউজ ৬ নভেম্বর : অত্যন্ত বড় কোনো অঘটন না ঘটলে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ী হওয়ার পর, বুধবার ফ্লরিডার পাম বিচে নিজের প্রথম বিজয়-ভাষণ দেন তিনি। তার ভাষণের মূল বার্তা ছিল, আমেরিকাকে আবার পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের অন্যান্য সদস্যরা,



























