
খাস কলকাতায় অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য, গ্রেপ্তার মধ্যস্থ ব্যক্তি ইসমাইল
ব্যুরো নিউজ ১০ নভেম্বর : কলকাতার ব্যস্ততম রোডে উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালায়। সুরেন্দ্রনাথ কলেজের উলটোদিকে থেকে উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড কার্তুজ। পুলিশ গ্রেপ্তার করেছে মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে, যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং শিয়ালদহের রাজাবাজারে থাকতেন। দক্ষিণ ২৪ পরগনায় সদ্যোজাত



























