
Lord Shiva : ত্রিকালদর্শী , ত্রিপুণ্ডধারী , ত্রিলোক স্বামির মহাকাল তত্ব !
ব্যুরো নিউজ ০৮ সেপ্টেম্বর ২০২৫ : “কালঃ কালায় নমঃ। অনাদিনিধনং দেবং কালকালনমচ্যূতং।” সময়, এই মহাবিশ্বের সবচেয়ে নির্মম এবং অপ্রতিরোধ্য শক্তি। এটি সবকিছুর জন্ম দেয়, নিয়ন্ত্রণ করে, এবং অবশেষে মুছে দেয়। কিন্তু সনাতন ধর্ম আমাদের এমন একজনের কথা বলে, যিনি এই সময়ের নাগালের বাইরে। তিনি মহাকাল রূপে স্বয়ং ভগবান শিব। তিনি সময়ের দ্বারা আবদ্ধ নন, বরং সময় তাঁরই নির্দেশে চলে। অতীত,



























