
Gold Medal India : ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের ঈশা সিংয়ের বিশ্ব জয় , আইএসএসএফ বিশ্বকাপে চতুর্থ সোনা ভারতের
ব্যুরো নিউজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ : শনিবার, ১৩ই সেপ্টেম্বর, চীনের নিংবোতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপে ভারতীয় শুটার ঈশা সিং মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। ২১ বছর বয়সী এই ভারতীয় প্রতিযোগী একটি রুদ্ধশ্বাস ফাইনালে মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন চীনের ফেভারিট শ্যুটার ইয়াও কিয়ানক্সুন-কে। এই জয়ের ফলে এ বছর ভারতের ঝুলিতে চতুর্থ স্বর্ণপদক এল। রুদ্ধশ্বাস ফাইনাল ও ঈশার






















