শ্লীলতাহানির

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর :হুগলির হরিপাল বাস স্ট্যান্ড এলাকায় সোমবার এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী চুঁচুড়া-হরিপাল ১৮ নম্বর রুটের বাসে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন খোদ বাস কন্ডাক্টর। হারিট থেকে হরিপালের দিকে যাওয়ার সময় কন্ডাক্টরের অসভ্য আচরণে অস্বস্তিতে পড়ে ওই ছাত্রী। কী করবে বুঝে না পেয়ে বাসের অন্যান্য যাত্রীদের কাছে নিজের দুর্দশার কথা জানিয়ে দেয় সে।

বিগ বস-হাউসে এসে অজয় দেবগনের চোখের আঘাতের কাহিনী শোনালেন

বাসেই ছাত্রীকে হেনস্থা!

ছাত্রীর অভিযোগ শুনে বাসের অন্যান্য যাত্রীরাও ক্ষোভে ফেটে পড়েন। কন্ডাক্টরের কুকীর্তি সামনে আসতেই উত্তেজিত জনতা তার ওপর চড়াও হন এবং তাকে বেধড়ক মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত কন্ডাক্টরকে আটক করে নিয়ে যায়।

শ্লীলতাহানির অভিযোগে বামনেতা তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড

পুলিশ সূত্রে জানা গেছে ওই কন্ডাক্টরের বিরুদ্ধে যথাযথ তদন্ত চালানো হবে এবং আইনের ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ঘটনার পর বাস সিন্ডিকেটের সম্পাদক জানিয়েছেন যে কন্ডাক্টরকে তার কর্মস্থল থেকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর