উডবার্ন

ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: SSKM-এর উডবার্ন ওয়ার্ডে নিখরচায় পরিষেবা | চালু জানুয়ারি থেকে

রাজ্য সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য বর্ষশেষে সুখবর। এবার SSKM-এর উডবার্ন ওয়ার্ডে নিখরচায় পরিষেবা পাবেন সরকারি কর্মচারীরা। জানা গিয়েছে, এই পরিষেবা চালু হবে জানুয়ারি মাস থেকে। রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে সরকারি কর্মীদের চিকিৎসা করানোর ইচ্ছে থাকলেও অর্থের কারণে তা সম্ভব হয়ে ওঠে না। কারণ রাজ্যের এই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের হাইপ্রোফাইল উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা পরিষেবার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। কিন্তু, এবার সরকারি কর্মীরা সেখানে বিনা খরচায় চিকিৎসা করাতে পারবেন। এ বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সে ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সার্টিফিকেট থাকতে হবে। জানা যাচ্ছে, আগামী জানুয়ারি থেকে এই পরিষেবা চালু হতে পারে। এর ফলে প্রায় ৪ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে খবর। 


উল্লেখ্য, রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হল এসএসকেএম। এই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে রয়েছে ৩৫ টি শয্যা। ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের বাইরে যেতে হয় না। সেখানেই রয়েছে ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, ইকো কার্ডিওগ্রাফির ব্যবস্থা। একেবারে ফাইভ স্টার নার্সিংহোমের মতোই পরিষেবা পাওয়া যায় এই ব্লকে। ফলে এই ওয়ার্ডে চিকিৎসা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। এই ওয়ার্ডের ৩৫টি কেবিনের মধ্যে ১২ টি কেবিনের দৈনিক ভাড়া ৪০০০ টাকা করে, ১০টি কেবিনের দৈনিক ভাড়া ২,৫০০ টাকা করে ও ৬টি ডাবল বেড কেবিনের দৈনিক ভাড়া ২০০০ টাকা করে। 

হাসপাতালে প্রসূতির ঝুলন্ত দেহ

জানা গিয়েছে, সম্প্রতি এসএসকেএমের মেডিক্যাল সুপার ডাক্তার পীযূষ রায় অর্থ দফতরের সঙ্গে একটি চুক্তি করেছেন। তারপরেই কবে থেকে এই পরিষেবা শুরু হবে সেই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই পরিষেবা চালু করা হবে। পাশাপাশি উডবার্ন ছাড়াও যে ভবন নির্মাণ হচ্ছে সেখানে ১৫০ টি কেবিন চালু করা হবে। সেই কেবিনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা। কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, মেডিসিন, নিউ মেডিসিন সহ বিভিন্ন চিকিৎসার সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা। ইভিএম নিউজ 
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর