sonam-wangchuk-arrest-delhi-protest

ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর :কলকাতার উৎসবের পাশাপাশি দিল্লিতে চলছে আন্দোলন। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে রবিবার (৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন বাস্তবের র্যাঞ্চো, সোনাম ওয়াংচুক। আন্দোলন শান্তিপূর্ণ থাকা সত্ত্বেও পুলিশ এসে তাকে এবং ২০-২৫ জন সঙ্গীকে আটক করে।

পুলিশের হাতে আটক শান্তিপূর্ণ প্রতিবাদ

সোনাম এবং অন্যান্য আন্দোলনকারীরা লাদাখ ভবনের সামনে প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু পুলিশ জানায়, তাদের প্রতিবাদের কোনও অনুমতি ছিল না। তারা যন্তরে মন্তর চত্বরে বিক্ষোভের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। যা এখনও অনুমোদন পায়নি। আন্দোলনকারীরা দাবি করছেন, তারা কোনও হই-হল্লা করছেন না, বরং শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন।

রবিবার দুপুরে সোনাম একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় দিল্লি পুলিশ পুরুষ ও মহিলাদের জোর করে একটি বাসে তুলছে। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কিছু ধস্তাধস্তি ও তর্কবিতর্কও হয়। যদিও ভিডিওতে সোনাম ওয়াংচুককে দেখা যায়নি, তবে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শান্তিপূর্ণ অনশনকারীদের জোর করে তুলে দিচ্ছে পুলিশ।’  এই ঘটনায় মোদি সরকারের জন্য অস্বস্তি বাড়ছে এবং আন্দোলনের উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর