skin-glow-mobile-use

ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর :আপনি কি নিজের ত্বকের প্রতি যত্নবান? নিয়মিত রূপচর্চা, সানস্ক্রিন ব্যবহার, এবং রাতে ত্বকের যত্ন নেওয়া—সবই করেন। তবুও, কেন যেন দিনে দিনে আপনার ত্বকের জেল্লা কমে যাচ্ছে? আপনি কি জানেন, এই সমস্যার একটি বড় কারণ আপনার মোবাইলের অতিরিক্ত ব্যবহার?

সূর্যের প্রথম রশ্মি ভারতের কোন রাজ্যে ওঠে? জানেন কি আপনি

কি কি ক্ষতি হয় জানেন-

ট্রামে আবারো ফিরছে যাত্রীদের ভিড় !সরকারের জন্য বিরাট সুখবর

মোবাইল ফোন, কম্পিউটার এবং ল্যাপটপ—এই সব ডিজিটাল যন্ত্রের সঙ্গে প্রায় সারাদিন জড়িত থাকেন আমরা। কিন্তু জানেন কি, এগুলো শুধু আপনার চোখের ক্ষতি করে না, বরং ত্বকের ক্ষেত্রেও মারাত্মক ক্ষতি ঘটায়? বিশেষজ্ঞদের মতে, এই ডিভাইসগুলির থেকে নির্গত ‘ব্লু লাইট’ ত্বকের কোলাজেন এবং ফাইবারের ক্ষতি করে।

পুজোতে বাংলা ছবির ত্রিমুখী যুদ্ধ: ‘বহুরূপী’, ‘টেক্কা’ ও ‘শাস্ত্রী’!

ব্লু লাইটের কারণে ত্বকে ‘মেলানিন’ উৎপাদনের পরিমাণ বাড়তে শুরু করে। যা বিভিন্ন ত্বকের সমস্যা সৃষ্টি করে। যদি আপনি টানা চার ঘণ্টা বা তার বেশি সময় ধরে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখেন, তবে ত্বকে জৌলুসহীনতা দেখা দিতে পারে। মুখে কালচে ছোপ এবং চোখের তলায় কালি পড়ার সম্ভাবনা বাড়ে। এর ফলে অল্প বয়সেই ত্বক বুড়িয়ে যেতে শুরু করে।

তাহলে আপনি কী করবেন? যদি আপনার কাজের কারণে দীর্ঘ সময় ল্যাপটপে বসে থাকতে হয় মোবাইল স্ক্রল করার অভ্যাস থাকে, তাহলে স্ক্রিনটাইম কমানোর চেষ্টা করুন। পাশাপাশি, ত্বককে সুস্থ রাখতে ভিটামিন সি এবং ভিটামিন ই যুক্ত লোশন বা সিরাম ব্যবহার করুন। এগুলো ত্বককে পুষ্টি দেয় এবং ভিতর থেকে জেল্লা ফেরত আনে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর