সুগন্ধি

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর :পুজোর সাজে কিংবা বিশেষ দিনে কেতাদুরস্ত পোশাকের সঙ্গে পারফিউম যেন অপরিহার্য। সুগন্ধি মাখলে মনও ফুরফুরে থাকে। কিন্তু এই সুগন্ধি সরাসরি ত্বকে ব্যবহার করা কি আদৌ নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস ত্বকের ক্ষতি করতে পারে। মূলত অ্যালকোহল ও রাসায়নিক মিশ্রিত পারফিউম ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

পুজোর আগেই চুলের স্বাস্থ্য রক্ষায় তুলসীর তেলেই জাদু

ত্বকে পারফিউমের ব্যবহার কতটা ঝুকি ?

১। পারফিউমের অ্যালকোহল ত্বকের আর্দ্রতা শুষে নেয়। ফলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এতে থাকা নিউরোটক্সিন স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করতে পারে।

ত্বকের জেল্লা হারাচ্ছেন! মোবাইল ব্যবহারই কি হতে পারে কারণ?

২। ত্বকের উপর পারফিউম নিয়মিত ব্যবহার করলে সংবেদনশীল ত্বকে ঘা বা প্রদাহ দেখা দিতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

৩। যে স্থানে নিয়মিত পারফিউম লাগানো হয়, সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এতে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়, যা ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

পুজোর আগে ত্বকের উজ্জ্বলতা আনতে কাঁচা হলুদ বেটে মুখে লাগান

৪। অনেক পারফিউমে প্যাথালেটস, স্টিরিন, গ্যালাক্সোলাইড, গ্লাইকোলের মতো ক্ষতিকর যৌগ থাকে। শরীরে প্রবেশ করলে এগুলো শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়।

৫। এই ধরনের রাসায়নিক থেকে অ্যালার্জিও হতে পারে, যা শ্বাসকষ্টের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর