shani-kripe-rashi-fal

ব্যুরো নিউজ, ২ অক্টোবর :শনির কৃপায় যে কেউ নিমেষেই হতে পারেন ধনবান, আবার চাইলেই নিমেষে হারাতে পারেন সবকিছু। অক্টোবর মাসের শুরুতেই রাহুর নক্ষত্র শতভিষাতে শনি প্রবেশ করতে চলেছেন। যা অনেকের জন্য অশুভ বলে গণ্য করা হচ্ছে। তবে, শনির এই নক্ষত্র প্রবেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সংবাদ নিয়ে আসছে।

সূর্যগ্রহণের প্রভাবে এই ৫ রাশির উপর অশুভ ছায়া পড়তে চলেছে!

শনির প্রবেশে পাবেন ধন-রত্ন

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় বিশেষ সুবিধাজনক। পুরনো সমস্যাগুলি দূর হয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ আসছে। অশান্তির দিনগুলির অবসান ঘটতে চলেছে। তারা স্বস্তির শ্বাস নিতে পারবেন।

নবরাত্রি শুরুর আগেই রাশিচক্রের উপর সূর্যগ্রহণের প্রভাব কী পড়বে?

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও সুখবর আসছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও সাফল্য তাদের জন্য অপেক্ষা করছে। আগের থেকে জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে।

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শনির পরিবর্তন তাদের জন্য আশীর্বাদস্বরূপ। অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। দাম্পত্য জীবনে সুখের আগমন ঘটবে।

রাশি পরিবর্তনে শনির শক্তি:পুজোর আগেই কোন কোন রাশিতে পরিবর্তন আসতে চলেছে জানুন?

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে। টাকার প্রবাহ বৃদ্ধি পাবে, গাড়ি, বাড়ি ও সম্পত্তির আগমন ঘটবে।

মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও স্বয়ং মা লক্ষ্মী তাদের রক্ষা করবেন। তাদের জীবনে নতুন সমৃদ্ধি আসতে চলেছে। যা আগের থেকে অনেক ভাল হবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর