shah-rukh-khan-difficult-times

ব্যুরো নিউজ,৩ অক্টোবর:বলিউডের বাদশা শাহরুখ খানও যে কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন, সেটি তার সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ড ২০২৪-এ বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। খ্যাতির শিখরে অবস্থান করলেও, খ্যাতনামা তারকাদের জীবনেও আসে দুঃখের দিন। সেখানে সেরা অভিনেতার পুরস্কার জিততে গিয়ে তিনি তার জীবনের বিভিন্ন কঠিন মুহূর্তের কথা তুলে ধরেন।

দ্বিতীয় সন্তানের আসার সুখবর দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মাদককাণ্ডে গ্রেপ্তার

শাহরুখ খানের ভক্তরা নিশ্চয়ই মনে রেখেছেন, ২০২১ সালে তার বড় ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন একটি ক্রুজ পার্টি থেকে। প্রায় এক মাস কারাগারে থাকার পর তাকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনার সময় ছিল শাহরুখের জীবনের সবচেয়ে কঠিন সময়।ওই সময় তখন তিনি ‘জওয়ান’ সিনেমার শুটিং করছিলেন। অভিনেতা জানান, এই কঠিন সময়ে সব সময় তার পাশে ছিলেন স্ত্রী গৌরী খান।শাহরুখ বলেন, “সিনেমা তৈরির জন্য প্রয়োজন অর্থ, এবং গৌরীই একমাত্র স্ত্রী যিনি আমার জন্য বিপুল অর্থ ব্যয় করেন। ‘জওয়ান’ সিনেমা তৈরির সময়ে আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম।”

বিচ্ছেদের প্রতীক ‘ডিভোর্স’, দুবাইয়ের রাজকন্যার নতুন সুগন্ধি

এছাড়া,বিয়ের অনুষ্ঠানে তার না নাচা নিয়ে প্রশ্ন উঠলে, শাহরুখ জানান, “আগে আমি জামাইয়ের বয়সে ছিলাম, এখন আমি শ্বশুরের বয়সী।” শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ তে অভিনয় শুরু করতে চলেছেন।এই সিনেমাটিতে তার মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। এ সিনেমার পরিচালক হচ্ছেন সুজয় ঘোষ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর