৯৪ জনের বিরুদ্ধে যৌন নিগ্রহের

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : নরওয়ের ফ্রোস্টা গ্রামের ৫৫ বছর বয়সী স্ত্রীরোগ চিকিৎসক আর্নে বাইয়ের বিরুদ্ধে ভয়াবহ যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। অভিযোগ ২০ বছর ধরে এই চিকিৎসক ৯৪ জন মহিলাকে ধর্ষণ ও যৌন নিগ্রহ করেছেন। তার শিকারদের মধ্যে ছিল এক ১৪ বছরের কিশোরী এবং ৬৭ বছর বয়সী এক বৃদ্ধাও। আর্নে বাইয়ের বিরুদ্ধে ৮৭ জন মহিলা সরাসরি ধর্ষণের অভিযোগ এনেছে যার মধ্যে কয়েকটি মামলা নাবালিকা ধর্ষণ সম্পর্কিত।

অভিনেত্রী অহনা দত্তের বিরুদ্ধে কাজ না দেওয়ার হুমকি, আয়োজক ক্ষমা চেয়ে মুক্তি দিলেন

ভবিষ্যতে ২১ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অভিযুক্ত ডাক্তারের

গ্রেফতারের পর পুলিশ আর্নের কাছ থেকে ছ’ হাজার ঘণ্টার ভিডিও ফুটেজ উদ্ধার করেছে। এসব ভিডিওতে দেখা যায় রোগীদের অজান্তেই তাদের চিকিৎসা প্রক্রিয়া রেকর্ড করা হয়েছে। বিশেষ করে মহিলাদের পরীক্ষা করার সময় অস্বাভাবিক এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করতেন আর্নে। অনেক মহিলার অভিযোগ চিকিৎসার সময় আর্নে তাদের যৌনাঙ্গ পরীক্ষা করার জন্য ছোট গোলাকার বস্তু ব্যবহার করতেন।এই ঘটনাটি নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় যৌন কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত হয়েছে। যদিও তদন্ত চলাকালীন আর্নে এখনো পুলিশি হেফাজতে নেই তবে ভবিষ্যতে যদি দোষী সাব্যস্ত হন তবে তাকে ২১ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সুখেন্দুশেখর রায়ের রাজ্যসভায় আসন বদল, তৃণমূলের সঙ্গে কি দূরত্ব বাড়ল?

আর্নে বাই ছিল ওই গ্রামের পরিচিত চিকিৎসক। কিন্তু তার বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ উঠতে শুরু করলে গোটা নরওয়ে সন্নিকটে এটির প্রভাব পড়েছে।এমন ভয়াবহ অভিযোগের কারণে নরওয়ের স্বাস্থ্য দফতরও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত চলাকালীন আর্নের পেশা সম্পর্কিত কোনো সরকারি বাধা এখনও আরোপ করা হয়নি।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর